1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

ধামইরহাটে চোলাই মদের  মূল হোতাসহ গ্রেফতার -৪ 

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পঠিত

ধামইরহাটে চোলাই মদের  মূল হোতাসহ গ্রেফতার -৪ 

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে রেবের অভিযানে চোলাই মদ বিক্রির মূল হোতাসহ রাজকুমার মালী (২৫), শহিদ ইসলাম (২৫), আবু হাসান (২০), জয়ন্ত মালী (২০) নামে চার যুবককে ১৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর তিনটার সময় এক বিজ্ঞপ্তিতে সময়ের আলোকে এ তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মুকুন্দপুর এলাকার নীলকমল মালীর ছেলে রাজকুমার মালী, মৃত শহিদুল ইসলামের ছেলে শহিদ ইসলাম, নীলকমল মালীর ছেলে জয়ন্ত মালী এবং জয়পুরহাট সদর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে আবু হাসান। এদের মধ্যে রাজকুমার চিহ্নিত চোলাই মদ ব্যবসায়ী চক্রের মূলহোতা। 

র‌্যাব জানায়, গত রোববার রাতে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় উপজেলার মুকুন্দপুর এলাকায় তাঁদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রাজকুমার দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে নিজ বসত বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে শহিদ, আবু হাসান ও জয়ন্তদের সহযোগিতাই জেলার বিভিন্ন এলাকায় যুবকদের কাছে ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিলো।

র‌্যাব আরও জানায়, জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উদ্ধারকৃত চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। এবং পরবর্তীতে গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, রেবের হাতে গ্রেফতার ওই যুবকদের মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে সোমবার দুপুরে জেলা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD