1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোনার দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে সাড়ে ২৬ কেজি গাঁজা ও একটি প্রাইভেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ (সিপিএসসি)।এছাড়া ও মাদক রাখার একটি ড্রাম, ২টি এন্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৩০ হাজার টাকা।আটককৃতরা হলেন- মাদারীপুরের সদর উপজেলার পূর্ব শিলারচর গ্রামের মৃত সেকান্দার মাতুব্বরের ছেলে মো. পলাশ মাতুব্বার (৪২), চর লক্ষিপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আবুল কাশেম বারি (৬৯) ও একই জেলার রাজৈর থানাধীন মোচরকান্দি গ্রামের মো. সালাম শেখের ছেলে রমজান শেখ (৩০)। আজ রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।র‍্যাব জানায়, গত শনিবার রাত ৯টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা গ্রামের দুর্গাপুর-ময়মনসিংগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদের সামনে চেক পোষ্ট স্থাপন করে। এসময় একটি মেরুন রংয়ের প্রাইভেট থেকে চার কেজি গাঁজাসহ মো. পলাশ মাতুব্বার, আবুল কাশেম বারি ও রমজান শেখ নামে ৩ জনকে আটক করা হয়।র‍্যাব আরো জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুরুঙ্গ গ্রামের মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে আরও সাড়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এরশাদুল হক পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD