1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে চার সন্তানের জননীর রহস‍্যজনক মৃত্যু 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত

সরিষাবাড়ীতে চার সন্তানের জননীর রহস‍্যজনক মৃত্যু 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে আকতারা বেগম (৪২) চার কন‍্যা সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে।এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন‍্য স্বামী শান্ত মিয়া সহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

সরিষাবাড়ী থানা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য জামালপুর মর্গে প্রেরণ করেছে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়,উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের আব্দুর রশিদ ছেলে শান্ত মিয়া ও একই ইউনিয়নের পাশে গ্রাম চকপাড়া গ্রামের মৃত সফর আলী মন্ডলের মেয়ে আকতারা বেগমের বিয়ে হয়।৩৭ বছরের সংসারে তাদের ঘরে চারটি কন‍্যা সন্তান জন্ম নেয়। তন্মধ্যে তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন।হঠাৎ গত বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়ি গাছবয়ড়া থেকে আকতারা বেগমকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিহতের স্বামী শান্ত মিয়াসহ পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তাকে না পেয়ে বাড়ি ফিরে যায়।পরে শুক্রবার সকালে আকতারা বেগমের বাবার বাড়ি চকপাড়ায় বাড়ির পিছনে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।আকতারা বেগমের পা মাটিতে স্পর্শ করে একটি ছোট চিকন গাছের সাথে যেভাবে ফাঁস নিয়েছে,তা দেখে এলাকাবাসী মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোঃ চাঁদ মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD