1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় জিরা সহ কারবারি গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পঠিত

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় জিরা সহ কারবারি গ্রেফতার

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার :

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে ৭লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। বুধবার (১২মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিনাইগাতী উপজেলার জামতলী এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃত কারবারি ঢাকার কামরাঙ্গীচর এলাকার ইব্রাহিম শিকদারের ছেলে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকশী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে আনা ৭লাখ ১৪ হাজার টাকা মুল্যের ভারতীয় ২০বস্তা জিরা, একটি অশোক ল্যান্ড পিকআপ ও একটি হানক মোটরসাইকেল সহ ইয়াছিন আনোয়ার নামে কারবারিকে গ্রেফতার করা হয়।

দুপুরে বিজিবি বাদী হয়ে
ইয়াছিন আনোয়ারের নামে মামলা দায়েরের পর জব্দকৃত জিরা, পিকআপ, মোটরসাইকেল ও আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD