1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

গ্রামীণফোনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো রাবির আইবিএ

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পঠিত

গ্রামীণফোনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো রাবির আইবিএ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাথে গ্রামীণফোন এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গ্রামীণফোনের চীফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনের স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে রাবি আইবিএ’র পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম স্বাক্ষর করেন।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট আশফাক হোসেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট হস্তান্তর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় রাবি আইবিএ’র শিক্ষার্থী ও গবেষকগণ গ্রামীণফোনে ইন্টার্নশিপ ও তাদের কর্মসংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এছাড়া গ্রামীণফোন বক্তৃতা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, জব ফেয়ার ইত্যাদি আয়োজন করবে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, গ্রামীণফোনের সার্কেল এইচ আর লিড-রাজশাহী মো. অহিদুল হকসহ আইবিএ’র শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD