1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি গ্রেফতার বাউফলে দীর্ঘ ৭-৮ বছরের জনদুর্ভোগের অবসান: ৪৫০ ফুট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ পটিয়া প্রজ্জ্বলিত মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুসাকের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মীর মোরসালিম ও সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লচাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরশাহ্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা পাঠ পবিপ্রতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক ও সত্রাসমুক্ত সমাজ গড়তে হবে– আনিসুর রহমান আনিস যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে, প্রাণ গেল শিক্ষিকাসহ ২ জনের

নওগাঁর পোরশায় বিএনপি পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২০২ বার পঠিত

নওগাঁর পোরশায় বিএনপি পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া

হাবিবুর রহমানজেলা নওগাঁ ঃ

নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে শিশা বাজার চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে মর্শিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির চৌধুরী (রুপম) সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী খালেদ হাসান চৌধুরী পাহিন। প্রধান বক্তা বলেন, রমজান মাস হলো ত্যাগ, সংযম ও ঐক্যের মাস। শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। মাসটিতে আমরা সম্মিলিতভাবে সমাজের কল্যাণে কাজ করব। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের ও জনগণের সেবায় আত্মনিয়োগ করব। এসময় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান চৌধুরী, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়া অপরদিকে নওগাঁর পোরশায় অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় নারীসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে নিতপুর শ্রীকৃষ্ণপুর (গহেরপুর) থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাপাহার উপজেলার জালসুকা গ্রামের জাইবুল হকের ছেলে শামীম আলী (৩০), হারুনুর রশিদের ছেলে শামীম ইকবাল (২০) এবং পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর গহেরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০) ও মহির ওরফে মনিরুলের স্ত্রী সানোয়ারা বেগম (২৭)। পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, মনিরুলের বাড়িতে তার স্ত্রী কয়েকজনকে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত আছে মর্মে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করেন। পরে উর্দ্ধতন কতৃপক্ষের অনুমতি ক্রমে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকৃতদের মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD