1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে ভেজা বালু পরিবহনে ২ ড্রাম ট্রাককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাকিবুল হাসান রাকিব, সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর। রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পবিপ্রতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলন করে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসল ড.এ বি এম সাইফুল ইসলাম। রেজিস্ট্রার প্রফেসর জামাল হোসেনের সভাপতিত্বে

ও ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড.খোকন হোসেন,মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মো: মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেহেলরানা জনি, মো:রাকিবুল ইসলাম, আবদুল্লাহ আল নাহিদ, কর্মচারীদের মধ্যে মো: মাহবুবুর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “৭ নভেম্বর হলো আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন।১৯৭৫ সালের এই দিনে এদেশের দেশপ্রেমিক সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এক অভূতপূর্ব বিপ্লবের সূচনা করেছিলেন। তৎকালীন সময়ে ষড়যন্ত্র ও বিদেশী শক্তির মদদে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যখন এক চরম সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল,ঠিক তখনই আমাদের বীর সেনানী ও মুক্তিকামী জনতা বন্দীদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। এ দিনটি আমাদের শিখিয়েছে কিভাবে যে কোন জাতীয় সংকটে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হয়।সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের পুনর্জাগরণে ৭ ই নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, বিপ্লব যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা শেখায়, সংহতি তেমনি আমাদের একে অপরের সাথে ঐক্যবদ্ধ থাকতে বাধ্য করে। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মীরা ও শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো: আবদুল কুদ্দুস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD