1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে চাষিদের মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে রাজবাড়ীতে চাষিদের মানববন্ধ

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার

চলতি মৌসুমে রাজবাড়ীতে হালি পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও ন্যায্য মূল্য না পাওয়া যাচ্ছে না দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কৃষকরা।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের এড়েন্দা মাঠে কৃষকরা এ মানববন্ধন করেন। পরে স্থানীয় সড়কে বিক্ষোভ করেন তারা।

মানববন্ধনে কৃষকরা বলেন, সার, বীজ, কীটনাষকসহ কৃষি উপকরণের দাম বেশি হলেও হালি পেঁয়াজের দাম পাচ্ছেন না তারা। এবার প্রতি মণ পেঁয়াজ ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। নূন্যতম দুই হাজার টাকা মণ পেঁয়াজের দাম পেলে উৎপাদন খরচ উঠবে। তারা পেঁয়াজের ন্যায্য মূল্য নির্ধারণ ও বিদেশি পেঁয়াজ আমদানি বন্ধ রাখার দাবি করেন।

এসময় কৃষক আজিবর রহমান, আব্দুর রব মোল্লা, রফিকুল ইসলাম, হান্নান মণ্ডলসহ এলাকার অন্য কৃষকরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী পেঁয়াজ উৎপাদনের তৃতীয় বৃহত্তম জেলা। সারাদেশের প্রায় ১৬ শতাংশ পেঁয়াজ এ জেলায় উৎপাদন হয়। এ বছর জেলায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লক্ষ ১০ হাজার মেট্রিক টন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD