1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দৌলতদিয়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পঠিত

দৌলতদিয়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি :দৌলতদিয়া ৭নং ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৬ই মার্চ) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি চলে এ মানববন্ধন।

এ-সময় মানববন্ধনে অংশগ্রহণকারী’রা দাবী জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে দৌলতদিয়া  ইউনিয়নের লাখো মানুষ ভয়াবহ নদী ভাঙনের স্বীকার। সম্পতি একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় দিবারাত্রি ২৪ ঘন্টা, দৌলতদিয়ার ৭নং ফেরীঘাট সংলগ্ন পদ্মার পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এতে মারাত্মক নদী ভাঙান ঝুকিতে পড়ছে অত্র এলাকায় বসবাসকারী মানুষ। এছাড়াও মাটির গাড়ির অতিরিক্ত কারণে চাপায় পড়ে প্রাণ যাচ্ছে শিশুদের।
তাছাড়াও এই গ্রামের পাশেই রয়েছে সরকারী একটি প্রাইমারি স্কুল। স্থায়ীভাবে এই বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না করা হলে আগামীতে বড় ধরনের কর্মসূচিতে দেওয়ার হুশিয়ারি দেন তারা।

এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের একটা  নাম্বারে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD