
রাজবাড়ী প্রতিনিধি :দৌলতদিয়া ৭নং ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ই মার্চ) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি চলে এ মানববন্ধন।
এ-সময় মানববন্ধনে অংশগ্রহণকারী'রা দাবী জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে দৌলতদিয়া ইউনিয়নের লাখো মানুষ ভয়াবহ নদী ভাঙনের স্বীকার। সম্পতি একটি প্রভাবশালী মহল স্থানীয় প্রশাসনের ছত্রছায়ায় দিবারাত্রি ২৪ ঘন্টা, দৌলতদিয়ার ৭নং ফেরীঘাট সংলগ্ন পদ্মার পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এতে মারাত্মক নদী ভাঙান ঝুকিতে পড়ছে অত্র এলাকায় বসবাসকারী মানুষ। এছাড়াও মাটির গাড়ির অতিরিক্ত কারণে চাপায় পড়ে প্রাণ যাচ্ছে শিশুদের।
তাছাড়াও এই গ্রামের পাশেই রয়েছে সরকারী একটি প্রাইমারি স্কুল। স্থায়ীভাবে এই বালু উত্তোলন ও পরিবহন বন্ধ না করা হলে আগামীতে বড় ধরনের কর্মসূচিতে দেওয়ার হুশিয়ারি দেন তারা।
এবিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের একটা নাম্বারে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM