1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

রাজশাহীতে নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা” স্বরাষ্ট্র উপদেষ্টার

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

রাজশাহীতে নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা” স্বরাষ্ট্র উপদেষ্টার ।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী পুলিশ ট্রেনিং একাডেমিতে  নবীন পুলিশ কর্মকর্তাদের  পেশাদারিত্ব ও ন্যায়বিচারের বার্তা” স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

রোববার ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ৪০ তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

কুচকাওয়াজের শোভা বর্ধনের জন্য তাদের সাথে একাডেমীর অন্য প্রশিক্ষনার্থীরা মোট ১০ টি কনটেইনজেন্টে বিভক্ত হয়ে সমাপনী কুচকাওয়াজে যোগ দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপদেষ্টা বলেন, জুলাই – আগস্ট ছাত্র-জনতার  আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরো সমুন্নত রাখার পরামর্শ প্রদান করেন। নবীন কর্মকর্তাদের কোন দলের আজ্ঞাবহ হয়ে  এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ না করার জন্য বলেন। নবীন কর্মকর্তাদের নিকট সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হয়ে প্রজাতন্ত্রের নাগরিক হয়ে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আইন অনুযায়ী তাদের প্রাপ্য সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশ সকল নাগরিকের, কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, কোন সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, তারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। তারা কোন দলের তল্পিবাহক হয়ে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবেনা আজকের এই সমাপণী অনুষ্ঠানে আপনারা এই শপথে বলীয়ান হবেন।

এই ব্যাচের মোট ৬৬ জন প্রশিক্ষনার্থী ছিলেন যাদের অন্তত চার মাস পূর্বে সমাপনী কুচকাওয়াজে অংশ নেবার কথা ছিলো। নানা জটিলতায় সেটি আটকে যায়। অবশেষে বিভিন্ন অভিযোগে এ ব্যাচের ৬ শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার অব্যহতি পান। এ কারণে আজকের কুচকাওয়াজে ৪০ তম বিসিএস পুলিশ ক্যাডারের বাকি ৫৭ জন ও ৩৮ তম বিসিএস পুলিশ ক্যাডারের ৩ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার অংশ নেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD