1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, দুই যুবক গ্রেফতার দুপচাঁচিয়াতে ভাই বোনের ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখতে ভাইফোঁটা উৎসব পালন বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক।

নেত্রকোণার লেটিরকান্দায় সুলতান গাজী বাবলু শাহের মৃত্যুবার্ষিকী পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮২ বার পঠিত

 

নেত্রকোণার লেটিরকান্দায় সুলতান গাজী বাবলু শাহের মৃত্যুবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম রুবেল
নেত্রকোণা জেলা প্রতিনিধি

নানা আয়োজনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণপুরুষ আধ্যাত্মিক গুরু করমশাহ পাগল ও টিপু শাহ পাগলের অধঃস্তন পুরুষ সুলতান গাজী বাবলু শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার রাতে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী লেটির কান্দা পাগল বাড়ির মাজার প্রাঙ্গনে হাজারো ভক্ত আশেকানের অংশগ্রহণে দোয়া কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বর্তমান গদিনশীন পীরজাদা শাহজাহান শাহ প্রিন্স, পীরজাদা সেজরাতুল শাহ পৃথকভাবে আলোচনা ও মোনাজাত করেন।

মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে মরহুম সুলতান গাজী বাবলু শাহের আধ্যাত্মিক সাধনাময় জীবনের আলোচনা করা হয় এবং ভক্ত আশেকানদের বাবলুশাহের আদর্শ অনুসরণ করে প্রত্যেকের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করার আহবান জানানো হয়।

উল্লেখ্য যে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম আধ্যাত্মিক পুরুষ করমশাহ পাগল ও টিপু শাহ পাগলের স্মরণে প্রতিবছর মাঘ মাসে লাখো-ভক্ত আশেকানের উপস্থিতিতে তিনদিনব্যাপী ওরস মাহফিল ও মেলা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD