1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পাল্টে শহীদ সালাউদ্দিন সেতু

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পাল্টে শহীদ সালাউদ্দিন সেতু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল

পাল্টে গেলো নড়াইল শেখ রাসেল সেতুর নাম
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা চিত্রা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’ নাম পরিবর্তন করে সেতুটির নতুন নামকরণ করেছেন ‘শহীদ সালাউদ্দিন সেতু’। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে নিহত শহীদ সালাউদ্দিনের নামে সেতুর নামকরণ করে ব্যানার টাঙানো হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু, যুগ্ম-আহ্বায়ক নবাব মোল্লাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নামকরণের ব্যানার টাঙানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের দোসরদের নামে নড়াইলসহ বাংলাদেশের কোথাও কোনো স্থাপনা থাকবে না।’ শহীদ সালাউদ্দিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের বাসিন্দা। তিনি ২৪ এর জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ থাকলেও তিন মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়। জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধনের আগেই ওই বছর ১৬ মার্চ সেতুটি খুলে দেয়া হয়। পরের বছর ২০১৮ সালের ১১ অক্টোবর বৃহস্পতিবার সেতু উদ্বোধন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD