1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

চরফ্যাশনে বিয়ে করেন বীর পুরুষ, প্রেম করেন কাপুরুষ বলে বিক্ষোভ মিছিল করলো শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

চরফ্যাশনে বিয়ে করেন বীর পুরুষ, প্রেম করেন কাপুরুষ বলে বিক্ষোভ মিছিল করলো- শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, ভোলা: “বিয়ে করে বীর পুরুষ আর প্রেম করে কাপুরুষ” এই স্লোগানে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল করলো সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অদ্য ১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) চরফ্যাশন সরকারি কলেজের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চরফ্যাশন শহরে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন। মিছিলে আসা শিক্ষার্থীরা জানান, ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস নামক ব্যাবিচার রোধ ও নিরাপদ সমাজ গড়তে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এতে ১৪ ফেব্রুয়ারী নিয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি পাবে। অভিভাবকরা সন্তানদের নজরে রেখে সমাজকে অশ্লীলতা মুক্ত রাখবে। এবং ১৪ ফেব্রুয়ারি হচ্ছে স্বৈরাচার প্রতিরোধ দিবস যা এই সমাজের অধিকাংশ প্রজন্মের তরুণ তরুণীরাই সঠিক ইতিহাস জানে না যেমন, ১৯৮২ সালে বাংলাদেশের তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করে যার পরিপ্রেক্ষিতে ১৯৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে উক্ত শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ ও বাংলাদেশ সচিবালয়ে স্বারকলিপি প্রদান করার কর্মসূচী গ্রহণ করে।

১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি নিয়ে মুখ খুললেন, তখনকার ছাত্রনেতা মুশতাক তিনি বলেছিলেন তৎকালীন এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী মজিদ খানের শিক্ষানীতি বাতিলের দাবির আন্দোলনে জাফর, জয়নাল, দীপালি সাহা শহীদ হন। তারপর থেকে তাদের স্মরণে দিনটি পালিত হয়ে আসছে।
তখন থেকে দিনটিকে স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD