1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে ৮ মাসে কুরআন মুখস্থ করলো শিশু আব্দুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ • ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না

মুজিবনগরে যুবমহিলা লীগের সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত

 

মুজিবনগরে যুবমহিলা লীগের সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে মুজিবনগরে যুব মহিলা লীগের সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাগোয়ান ইউনিয়ন যুবমহিলালীগের আয়োজনে এই সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রুতশোভা মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবমহিলা লীগের সভাপতি সমিউন বাসিরা পলি, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম অনুষ্ঠানের স্থলে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন যুব মহিলা লীগের নেতাকর্মীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD