সেপ্টেম্বর ১২, ২০২৩, ৮:৪৬ এ.এম
মুজিবনগরে যুবমহিলা লীগের সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত। নয়া কণ্ঠ
মুজিবনগরে যুবমহিলা লীগের সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি
সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে মুজিবনগরে যুব মহিলা লীগের সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাগোয়ান ইউনিয়ন যুবমহিলালীগের আয়োজনে এই সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড: রুতশোভা মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবমহিলা লীগের সভাপতি সমিউন বাসিরা পলি, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম অনুষ্ঠানের স্থলে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন যুব মহিলা লীগের নেতাকর্মীবৃন্দ।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM