1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

সাতকানিয়ায় কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান : ক্ষোভ জনমনে

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

সাতকানিয়ায় কৃষকলীগ নেতা প্যানেল চেয়ারম্যান : ক্ষোভ জনমনে

নুরুল কবির স্টাফ রিপোর্টার্স (চট্টগ্রাম)
চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে রাজপথে সশস্ত্র অবস্থান নেওয়া আওয়ামী লীগের এক দোসরকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। এতে জনমনে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, পরিবর্তিত সময়ে আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মা কিভাবে জনপ্রতিনিধির পদ দখলে নেয়!
জানা যায়, সম্প্রতি সাতকানিয়া উপজেলার ১১ নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আকতার হোসেন মিঠুকে। আকতার হোসেন মিঠু কালিয়াইশ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার বিরুদ্ধে ৪ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের স্থানীয় কেরানীহাটে হক টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে। ওই অবস্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ঢালু ও সাধারণ সম্পাদক নুর হোসাইন, কালিয়াইশ ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলালুর রহমানও অন্যান্যদেও সাথে উপস্থিত ছিলেন।
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন মিঠু বলেন, কমিটিতে তারা আমার নাম দিলেও আমি কখনো মিটিংয়ে যায়নি।
এব্যাপারে কালিয়াইশ ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আসহাব উদ্দিন ভূইঁয়া বলেন, এবিষয়ে আমি কিছুই জানি না। উপজেলায় আমাদের মতামতের কোন মূল্য নেই।
কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আবুল বশর সিদ্দিকী বলেন, উপজেলা প্রশাসন এব্যাপারে আমাদের কোন মতামত না নিয়েই আওয়ামী দোসর মিঠুকে প্যানেল চেয়ারম্যান করেছে।
কালিয়াইশ ইউনিয়ন এলডিপি’র সভাপতি হোসেন উদ্দিন ভুট্টো বলেন, মিঠু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দেলনের বিরুদ্ধে ক্যাডারের ভূমিকায় ছিল। তার উপর আমাদের কোন আস্থা নেই। অবিলম্বে তার অপসারণ চাই।
এবিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসকে একাধিক বার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদেবার্তা দিলেও কোন উত্তর দেন নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD