1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

আমতলীতে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের ইসলামী আন্দোলনে যোগদান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

আমতলীতে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের ইসলামী আন্দোলনে যোগদান!

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম মিয়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেছে।

গত রবিবার রাতে আমতলী উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামি আন্দালন বাংলাদেশ এর আমির ও  চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের উপস্থিতিতে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ওই মাহফিল শেষে সাথে চরমোনাই পীরের সাথে সাক্ষাত করে তার হাতে হাত রেখে আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে এ আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদানের বিষয়টি আজ মঙ্গলবার আমতলী উপজেলা ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক গাজী মো.বায়েজিদ নিশ্চিত করে  বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার ইসলামী আন্দোলন এ বয়াত (যোগদান) করেন।

গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওই ইউনিয়নের সাবেক আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মিয়া ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD