আমতলীতে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের ইসলামী আন্দোলনে যোগদান!
মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম মিয়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেছে।
গত রবিবার রাতে আমতলী উপজেলা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামি আন্দালন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিমের উপস্থিতিতে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ওই মাহফিল শেষে সাথে চরমোনাই পীরের সাথে সাক্ষাত করে তার হাতে হাত রেখে আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে এ আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানের বিষয়টি আজ মঙ্গলবার আমতলী উপজেলা ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক গাজী মো.বায়েজিদ নিশ্চিত করে বলেন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার ইসলামী আন্দোলন এ বয়াত (যোগদান) করেন।
গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওই ইউনিয়নের সাবেক আ'লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মিয়া ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM