1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

গোয়ালন্দে রাজনৈতিক দল আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পঠিত
গোয়ালন্দে রাজনৈতিক দল আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া গোয়ালন্দের শিক্ষার্থীরা।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গোয়ালন্দ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোয়ালন্দের সদস্য রবিন নুরতাজ আলম, সজিব শাহরিয়ার, রাকিবুল রাকিব, আবির, রেদোয়ান, আকিব, সুমন সহ ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে গোয়ালন্দ বাসস্ট্যান্ড গোল চত্বরে বক্তারা বলেন, ‘অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার, হত‍্যাকারী সকলকে বিচারের আওতায় এনে শাস্তি দাবি জানান। তারা আরও বলেন, জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা দাবি আদায়ে মাঠে থাকবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD