ফেব্রুয়ারী ৯, ২০২৫, ১১:৫৩ পি.এম
গোয়ালন্দে রাজনৈতিক দল আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে রাজনৈতিক দল আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচীর প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া গোয়ালন্দের শিক্ষার্থীরা।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গোয়ালন্দ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোয়ালন্দের সদস্য রবিন নুরতাজ আলম, সজিব শাহরিয়ার, রাকিবুল রাকিব, আবির, রেদোয়ান, আকিব, সুমন সহ ছাত্র আন্দোলনের অন্যান্য শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে গোয়ালন্দ বাসস্ট্যান্ড গোল চত্বরে বক্তারা বলেন, ‘অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার, হত্যাকারী সকলকে বিচারের আওতায় এনে শাস্তি দাবি জানান। তারা আরও বলেন, জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা দাবি আদায়ে মাঠে থাকবো।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM