
টাঙ্গাইল ছবি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ রেজিস্ট্রেশন শুরু
মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে উৎসব মুখর পরিবেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার(৫ফেব্রুয়ারী) ঘাটাইল পৌরসভার হলরুমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, টাংগাইল জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমান, ময়মনসিংহ অঞ্চলের
অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল, ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, ভোটার তালিকা হালনাগাদে শুরু হয়েছে আমাদের তথ্য সংগ্রহের কার্যক্রম ছিলো ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত। আজ থেকে আমাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। যারা ১-১-২০০৮ ইং সালের পূর্বে জন্ম গ্রহন করেছে তারা যদি ভোটার হইতে চায় তারা অবশ্যই ভোটার হবে। ইতি মধ্যে আমরা ফিল্ড থেকে যে তথ্য সংগ্রহ করেছি সে তথ্যের বাহিরে যদি বাদ পড়ে যায় তাদের কে ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব। সারাদেশ ব্যাপি হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে ঘাটাইল উপজেলাতেও এই কার্যক্রম যাতে সঠিক ও সুন্দর ভাবে পরিচালিত হয় সে লক্ষেই আমরা এই কাজের উদ্ধোধন করে গেলাম। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষ সহ তরুন ভোটারদের সহযোগিতা কামনা করেন।উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।