1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ভোলায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ; আহত ২৫

  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

ভোলায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ; আহত ২৫

জেলা প্রতিনিধি, ভোলা ঃ ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অদ্য বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহণ ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা বাস প্রিন্স অব লাবিবা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ থেকে ২৫ জন যাত্রী আহত হন। এসময় প্রিন্স অব লাবিবা নামের বাসটি রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ দিকে, ঘটনার পর ফায়ারসার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন৷ তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) যাত্রীবাহী বাস প্রিন্স অব লাবিবা ডোবা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি৷

বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান জানান, বাস দু’টির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন৷ তবে তাদের মধ্যে শিশু কতজন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও প্রিন্স অব লাবিবা বাসে আর কোনো যাত্রী আছে কিনা সেটিও নিশ্চিত করে বলা সম্ভব না। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে। সে জন্য বাসটি টেনে উপরে তোলা সময় সাপেক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD