1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জনগণের নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই: ড.খন্দকার মোশাররফ হোসেন

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

জনগণের নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই – ড. খন্দকার মোশাররফ হোসেন

রিপোর্টার সালমা আক্তার

সাবেক মন্ত্রী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার। আওয়ামীলীগ দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিগত দিনে শেখ হাসিনার স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন করেছে এবং তার প্রতিবাদে ২৪ এর জুলাই-আগষ্টে চূড়ান্তভাবে বৈষম্যবিরোধী ছাত্র এবং জনগণের গণঅভ্র্যথানের মাধ্যমে তারা বিতারিত হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে অন্যায় অত্যাচার নির্যাতন করে শাসন করেছে এই দেশের জনগণ কিন্তু তাকে সেইভাবেই বিতারিত করার জন্য আন্দোলন করেছে এবং ৫ আগষ্ট তাকে বাধ্য করেছে পদত্যাগ করতে এবং দেশ থেকে পালাতে। তার বোন সহ পালিয়ে গেছে।

তিনি আজ শনিবার আগামী ৮ই ফেব্রুয়ারি বিশাল জনসভা উপলক্ষে দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও তিতাস উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ের এক প্রস্তুতি সভায় ‌প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা এ.কে.এম সামসুল হক, আবুল হাশেম, এম.এ লতিফ ভূইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, এম এ সাত্তার পিটার চৌধুরী যুবদল নেতা রোমান শরিফ চৌধুরী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD