1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে চিরকুট লিখে আত্মহত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে চিরকুট লিখে আত্মহত্যা।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে চিরকুট লিখে এক মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মাদারপুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার মেয়ে আকাশি আক্তার (১৩), স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

পরিবারের অনুপস্থিতির সুযোগে ঘরের ভেতর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাস্থলে তার খাতায় লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

মেয়েটির মা রোজিনা বেগম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও আকাশি মক্তব পড়ে বাড়ি ফেরে। তবে বাড়িতে কেউ না থাকার সুযোগে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং চিরকুটটিও জব্দ করে। এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিরকুটের বিষয়টি ঘিরে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD