1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল

শিমুল নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোহাম্মদ শিমুল নামের রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সায়েন্স ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী মো. শিমুল রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নগরীর মেহেড় চন্ডী মধ্যবুথ পাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বান্ধবীকে নিয়ে বেড়াতে যান শিমুল। পরে ক্যাম্পাসের ভেতরে কয়েকজন ছেলে তাঁদের ধাওয়া করে। এতে শিমুল মোটরসাইকেলে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ব্যাডমিন্টন খেলছিলেন এমন কয়েকজন তাঁর পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন, ‘উদ্ধারকারীরা প্রথমে এটি সড়ক দুর্ঘটনার কথা বললেও পরে জেরার মুখে স্বীকার করে তাকে পিটিয়ে মারা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD