1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার

ঘাটাইলে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

ঘাটাইলে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

মো:ফারুক আহমেদ, ঘাটাইল, টাঙ্গাইল
দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ী বাড়ী গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সোমবার ২০ জানুয়ারী থেকে শুরু হয়েছে, এ কার্যক্রম আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
সারাদেশের ন্যায় ঘাটাইল উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। ঘাটাইল উপজেলায় ১৪৭জন তথ্য সংগ্রহকারী ও ৩৩ জন সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন।
নির্ভূল ভোটার তালিকা তৈরি করতে নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবার ২০০৮ সালের ১ জানুয়ারী বা তার আগে জন্মগ্রহণকারী সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত প্রাথমিক তথ্য সংগ্রহ করা এরপর ৫ ফেব্রুয়ারী থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারদের বায়োমেট্রিক তথ্য গ্রহন সহ নিবন্ধন করা হবে। ১২ ফেব্রুয়ারী থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহন করা হবে এবং মৃতদের নাম বাদ দেওয়া হবে। সকল তথ্য ৫ মের মধ্যে সার্ভারে আপলোড করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল জানিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে নির্ভূল ভোটার তালিকা তৈরি এবং আইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। ঘাটাইল উপজেলায় বর্তমান ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৬৯৯০৫ নতুন ভোটার সংখ্যা ৫% হিসাবে প্রায় ১৯ হাজার আশা করা যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD