1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

রাজশাহী সিটি কর্পোরেশন পরিদর্শনে জাবি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

রাজশাহী সিটি কর্পোরেশন পরিদর্শনে জাবি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

রাজশাহী ব্যুরো ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাসফর উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম অবহিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিষয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ রাজশাহী মহানগরীর সবুজায়ন ও পরিচ্ছন্ন পরিবেশের ভুয়শী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিক উর রহমান, অধ্যাপক ড. হালিমা বেগম, অধ্যাপক ড. কাসফিয়া নাহরিন, মোহাম্মদ মিজানুর রহমান, রাসিকের নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা সুব্রত কুমার সরকার, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD