1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

সাতকানিয়ায় যুবলীগের সভাপতি জয় গ্রেফতার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৩ বার পঠিত

সাতকানিয়ায় যুবলীগের সভাপতি জয় গ্রেফতার

নুরুল কবির স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়ায় ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি কিশোর গ‌্যাং লিডার আবদুর রহিম জয়কে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবদুর রহিম জয় ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজির পাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কিশোর গ‌্যাং লালন, জায়গা-বাগান দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ‌্যসহ নানা অভিযোগ রয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, যুবদল নেতার উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহ এবং আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে নাশকতা করার পরিকল্পনা করায় ছদাহা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুর রহিম জয়কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD