1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ      

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি 

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী খুদে ফুটবল খেলোয়াড়দের তুলে নিয়ে আসার লক্ষ্যে জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’র চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  বুধবার  বিকালে সার্কিট হাউজ   মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তাই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ টুর্নমেন্টে অংশগ্রহণ করে।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বলিকা দল  আক্কেলপুর উপজেলার দেবী শাউল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে, বালক দল পাঁচবিবি উপজেলার রামভ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫- ০ গোলে হারিয়ে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

জয়পুরহাট জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমিনুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD