1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

সাদ পন্থিদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবীতে শেরপুর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

সাদ পন্থিদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবীতে শেরপুর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ জামায়াতের সাথীদের উপর সন্ত্রাসী সা’দ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে শেরপুর জেলা সদর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা শহরের থানা মোড় এবং ঝিনাইগাতীর ধানহাটি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শতশত তৌহিদি জনতার ঢল নামে।

এ সময় বক্তারা বলেন, টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সা’দ পন্থীদের হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ চারটি দাবি তুলে ধরেন। দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।

এ সময় শেরপুরে মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আজিজুল হক, মাওলানা হিকমত এবং ঝিনাইগাতীতে মুফতি আলহাজ্ব মোখলেছুর রহমান, মাওলানা ইউসুফ সহ অন্যন্যরা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে শেরপুরে ও ঝিনাইগাতীতে শতশত তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD