সাদ পন্থিদের নিষিদ্ধ ও গ্রেফতারের দাবীতে শেরপুর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ
মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :
টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ জামায়াতের সাথীদের উপর সন্ত্রাসী সা'দ পন্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে তাদের দ্রুত গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে শেরপুর জেলা সদর ও ঝিনাইগাতীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা শহরের থানা মোড় এবং ঝিনাইগাতীর ধানহাটি মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শতশত তৌহিদি জনতার ঢল নামে।
এ সময় বক্তারা বলেন, টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সা'দ পন্থীদের হামলায় ৪ জন শহীদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ চারটি দাবি তুলে ধরেন। দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা।
এ সময় শেরপুরে মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আজিজুল হক, মাওলানা হিকমত এবং ঝিনাইগাতীতে মুফতি আলহাজ্ব মোখলেছুর রহমান, মাওলানা ইউসুফ সহ অন্যন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে শেরপুরে ও ঝিনাইগাতীতে শতশত তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM