1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গোয়ালন্দের দৌলতদিয়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পঠিত
গোয়ালন্দের দৌলতদিয়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”।
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় সংগঠনের পক্ষ হতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, ২টি  লেপ, তিন বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাউল, কাঁচা বাজার ও শুকনা খাবার ক্ষতিগ্রস্ত শহিদুল শেখের পরিবারের হাতে তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, শামসুল হক, মো. আলাউদ্দিন, শেখ আয়নাল আহসান, ইব্রাহিম মাহমুদ, শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম, আলআমিন সহ অন্যান্য সংসস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে শহিদের বাড়ির রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ির দুটি বসত ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব‍্যর্থ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD