জানুয়ারী ৬, ২০২৫, ৭:৪১ পি.এম
গোয়ালন্দের দৌলতদিয়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন”।। দৈনিক নয়া কণ্ঠ

গোয়ালন্দের দৌলতদিয়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন"
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন"।
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় সংগঠনের পক্ষ হতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা, ২টি লেপ, তিন বান্ডিল ঢেউটিন, এক বস্তা চাউল, কাঁচা বাজার ও শুকনা খাবার ক্ষতিগ্রস্ত শহিদুল শেখের পরিবারের হাতে তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, সংগঠনের সদস্য সুলতান মাহমুদ, শামসুল হক, মো. আলাউদ্দিন, শেখ আয়নাল আহসান, ইব্রাহিম মাহমুদ, শাহিনুর রহমান শাহিন, মোয়াজ্জেম, আলআমিন সহ অন্যান্য সংসস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকালে শহিদের বাড়ির রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ির দুটি বসত ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM