1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

বই হচ্ছে বন্ধুর মতো, অভিভাবকের মতো- তাকে যত্ন নিতে হবে — ইউএনও নাহিদুর রহমান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পঠিত
বই হচ্ছে বন্ধুর মতো, অভিভাবকের মতো- তাকে যত্ন নিতে হবে — ইউএনও নাহিদুর রহমান
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
বই হচ্ছে বন্ধুর মতো, অভিভাবকের মতো। এটা একটা বছর তোমার সাথে থাকবে। তোমাকে আনন্দ দেবে, তোমাকে শেখাবে। তাই তাকে যত্ন করতে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। ভালোভাবে সংরক্ষণ করতে হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান ১ জানুয়ারি বুধবার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে বেলা দেড়টার দিকে উপজেলার মাধ্যমিক পর্যায়ে এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন তিনি।
এ সময় ইউএনও আরো বলেন, এ বছর কিছু বইয়ের কিছু কিছু পাঠে সংশোধন, সংযোজনের কারণে নতুন করে বই মুদ্রণ করতে হচ্ছে। যে কারণে কিছুটা সময় লাগছে বলে ১ জানুয়ারি সকল শিক্ষার্থীকে একযোগে সকল বই দেয়া সম্ভব হচ্ছে না। তবে সরকার দ্রুত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে চেষ্টা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাববৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD