1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

পোরশা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল পেলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পঠিত

পোরশা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীরা কম্বল পেল

পোরশা প্রতিনিধি ঃ পোরশার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সরকারি ১২৩ পিছ শীতের কম্বল বিতরণ করেন।

পোরশা উপজেলায় পৌষ মাসের ঠান্ডায় বাতাস ও কুয়াশা মিলে শীত জেঁকে বসেছে ভারত সীমান্ত ঘেঁষা নওগাঁ পোরশা উপজেলার বরেন্দ্র এলাকাগুলোতে।

হিমহিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে রাত্র জেগে কোরআন হাদিস পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থীদের। শীতার্ত অসহায় এতিম দুস্থ শিশুদের উষ্ণতা দিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাদ্রাসায় শীতের কম্বল বিতরণ করে যাচ্ছেন।

শীত প্রকোপ হওয়ায় প্রশাসনের সাদা গাড়িতে কম্বল তুলে নিয়ে গিয়ে গত সন্ধ্যায় উপজেলার কোচপুর, তাতিপাড়া ও সারাইগাছি কেরাতুল কোরআন মাদ্রাসায় এতিম শিশুসহ শীতার্ত ১২৩ ছাত্রদের হাতে কম্বল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক এলাকাবাসী ও উপজেলার আরো কয়েকজন কর্মকর্তা।

পৌষ মাসের কনকনে শীতে কম্বল পেয়ে দরিদ্র ও এতিম শীতার্ত মানুষগুলোর চোখে-মুখে খুশির ঝিলিক ফোটে উঠে। দারুণ খুশি হয়েছে তারা বলেন, শীতে রাত্রে জেগে উঠে কম্বল মোড়া দিয়ে পড়তে ভালই লাগবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD