1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে সহায়তা দিল পঞ্চগড় জেলা জামায়াত কয়লা উত্তোলন ফের আলোচনায়, উন্মুক্ত খনি আসলে কী! সিলেট গ্যাস ফিল্ডস অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২০২৬ ভোট গ্রহন সম্পন্ন! জামালপুরে বহুতল ভবনের তালাবদ্ধ ফ্ল্যাটে মিলল গৃহবধূর লাশ, বন্দি দুই শিশু উদ্ধার!

চকরিয়া ঐতিহাসিক নূরানী কাফেলা সীরাতুন্নবী (সঃ) মাহফিল ৩১তম ২দিনব্যাপী সম্পন্ন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫৭ বার পঠিত

চকরিয়া ঐতিহাসিক নূরানী কাফেলা সীরাতুন্নবী (সঃ) মাহফিল ৩১তম ২দিনব্যাপী সম্পন্ন

আব্দুল হামিদ চকরিয়া কক্সবাজার প্রতিনিধি

চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখস্থ ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নূরানী কাফেলার উদ্যোগে দুই দিনব্যাপী ৩১তম ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল নূরানী সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব হাফেজ আমান উল্লাহ (দ্বিতীয়দিন) এবং প্রথমদিন অধিবেশনভিত্তিক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আ.ক.ম ছাদেক ও আলহাজ্ব মাওলানা মোক্তার আহমদ।
নূরানী কাফেলার সভাপতি সৈয়দ মুহাম্মদ রাসেল ও সেক্রেটারি মো. এহসানুল হকের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যদের সহযোগিতায় বিশাল মাহফিলে প্রধান অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে মাওলানা শামীম সাঈদী। তিনি বলেন, সবখানে আজ অশান্তির দাবানল দাউ দাউ করে জ¦লছে। কোনখানে শান্তি নেই। মানুষের মাঝে ভালো না থাকার হতাশা বিরাজ করছে। শুধুমাত্র একটাই কারণ; আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা না করা। তাই আল্লাহর বিধান ছাড়া মানবরচিত আইন দিয়ে সমাজ ও রাষ্ট্রে কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি উপস্থিত সকলকে সমাজ ও রাষ্ট্রে আল্লাহ ও রাসুলের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।
দুই দিনব্যাপি সীরাত মাহফিলে আলোচনা পেশ করেন দ্বিতীয়দিন মাওলানা আবুল কালাম আজাদ আজাহারী, মাওলানা ড. ফয়জুল হক, মাওলানা কুতুব উদ্দিন হেলালী এবং প্রথমদিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা আবদুল্লাহ আল নোমানী, মাওলানা হাফেজ মোজাহিদুল ইসলাম ও মাওলানা হাফেজ বশির আহমদসহ স্থানীয় সুপরিচিত ওলামায়ে কেরামগণ।
আয়োজক কমিটি নূরানী কাফেলার ব্যবস্থাপনায় শনিবার সকাল ৯টায় প্রথমবারের মতো মা-বোনদের নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শফিউল হক জিহাদী।
মাহফিলে আলোচনার ফাঁকে ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী গীতিকার ও সুরকার শোয়াইব বিন হাবিবসহ প্রবাল শিল্পী গোষ্ঠীর সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD