1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা, জানালেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ায় অভিযান, দোকান থেকে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক নাতিকে বাঁচিয়ে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ দিলেন দাদা, শিবচরে শোকের ছায়া লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটোয়ারী গ্রেফতার। ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর। বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্যসহ ৬ জন আটক রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগী, ২৩ জনের মৃত্যু কচাকাটায় জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ফুটবল একাডেমীর দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রিমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত
গোয়ালন্দ প্রিমিয়ারলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুই দল চূড়ান্ত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুইটি দল চূড়ান্ত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দের ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় মাঠে বিকেল ৪ টায় দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ বনাম ভাই ভাই একাদশের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় টাইব্রকারে দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ ৪-২ গোলে ভাই ভাই একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে। এর আগে ১ম সেমিফাইনাল খেলায় টিপু সুলতান স্মৃতি সংঘ ২-০ গোলের ব‍্যবধানে জহিরুল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে।
দ্বিতীয় সেমিফাইনাল খেলার বিজয়ী দলের অধিনায়ক ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জহিদুল ইসলাম জানান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় রেফারি সরাসরি টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারে আমার দল দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ ৪-২ গোলের ব‍্যবধানে ভাই ভাই একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। তিনি আরও বলেন, সম্ভাব‍্য আগামী শুক্রবার আমাদের টিমের ফাইনাল খেলা। আশা করছি টিমের সবাই ফাইনালে ভালো খেলা প্রদর্শন করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD