1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ৭নং ফেরিঘাট চালু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ৭নং ফেরিঘাট চালু

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

একটানা ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী জেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাট চালু হয়েছে। এর আগে, শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের পন্টুন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে উদ্ধার কাজ শেষে রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ৭নং ফেরিঘাটটি চালু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরিতে উঠার সময় কাভার্ডভ্যান ট্রাক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। আর এ ঘটনায় গভীর রাত থেকে ঘাটের ৭নং ফেরিঘাটের পন্টুন বন্ধ থাকে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারী। পরে উদ্ধারে কাজ শুরু করে ফেরিঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি রাত দেড়টার দিকে ফেরি লোড হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে না উঠে পাশের পন্টুনে আটকে যায়। গাড়িটি যেন নদীতে পড়ে না যায় এবং সম্পদের যেন ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। তবে কোনো নিখোঁজ ও জীবনহানির ঘটনা ঘটেনি। পরে উদ্ধার কার্যক্রম শেষে গাড়িটি উঠানো হয়েছে এবং ঘাটের ৭নং ফেরিঘাটটি সচল করা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে রোববার রাত দেড়টার সময় থেকে ৭নং ফেরিঘাট বন্ধ রাখা হয়। বর্তমানে ঘাটটি চালু রয়েছে। ৩, ৪ ও ৭নং ফেরিঘাট বর্তমানে সচল রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে মোট ১৪টি ফেরি চলাচল করছে। আর এ ফেরিগুলো দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD