1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

গোয়ালন্দে সা’দপন্থীদের অবাঞ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
গোয়ালন্দে সা’দপন্থীদের অবাঞ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সা’দপন্থী সন্ত্রাসী খুনিদের ফাঁসি, জেলা মারকাজসহ জেলার সকল মসজিদে অবাঞ্চিত ঘোষণা ও খুনি সন্ত্রাসী সা’দ বাহিনীর সকল কার্যক্রম রাজবাড়ী জেলায় নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা তাবলীগ, উলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব‍্যানারে জেলা প্রশাসক বরাবর গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে তারা গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জের নিকটও স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি ও তাবলীগ, উলামা মাশায়েখ তৌহিদী জনতা নেতৃবৃন্দের মাধ্যমে জানা যায়, তাবলীগ জামাতের সুন্দর সুশৃঙ্খল কাজের মধ্যে বিভাজন সৃষ্টিকারী সা’দপন্থী এতাতী জামাত দীর্ঘদিন বাংলাদেশে তাবলীগ জামায়াতের কাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরই মধ্যে ২০১৮ সালে ডিসেম্বর মাসের ১ তারিখে ইজতেমার ময়দানে হামলা করে তাবলীগ জামায়াতের আলেম, ওলামা ও নিরীহ ছাত্রদের মারাত্মক আহতসহ একজনকে খুন করে। এ ঘটনায় তৎকালীন ফ‍্যাসিবাদী সরকারের কাছে আমরা এর কোনো বিচার পাইনি। কিন্তু জুলাই/আগস্টের বিপ্লবের পরে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতা বিনষ্ট করতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এতাতী সা’দপন্থীরা। তারা আরও বলেন,  এ মাসের গত ১৮ ডিসেম্বর মধ‍্যরাত ৩ টা ৩০ মিনিটে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসা ছাত্রদের উপর অতন্ত নির্মম ও বর্বরোচিত ভাবে সা’দপন্থীরা হামলা করেছে। এতে আমাদের চারজন সাথী নিহত ও প্রায় ৫’শ জন গুরুতর আহত হয়েছেন। এঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে খুনিদের ফাঁসি ও সন্ত্রাসী হামলায় জড়িত সা’দপন্থী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, তাবলিকের সাথী ভাই, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মুসুল্লীরা।
এসময় উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন থেকে স্মারকলিপি টি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় কাজ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD