1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের মৃত্যু
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান হেনা (৫৫) মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়ার ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রুস্তম আলী মিয়ার ছোট ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে দুই মেয়ে সহ বহু শুভাকাঙ্খি রেখে গেছেন।
বুধবার বেলা তিনটায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠ চত্বরে জানাজা নামাজ শেষে তাকে গোয়ালন্দ পৌরসভার কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।
এ সময় রাজবাড়ী-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মওলানা জালাল উদ্দীন প্রামানিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, হঠাৎ করে বেশি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সোমবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে তার মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD