1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

আমতলীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭২ জন এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

আমতলীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায়
উত্তীর্ণ ৭২ জন এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী বুধবার সকাল ১১ টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭২জন এতিম শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ইসলামিক রিলিফ নামের একটি বেসরকারী সংগঠন অরফ্যান স্পন্সরশীপ কর্মসূচীর আওতায় এ সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনার প্রাপ্তদেও মধ্যে ৪৫ জন মাধ্যমিক ও ২৭ জন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে।
সংবর্ধনা উপলক্ষে উপজেলা পরিষদেও হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইসলামিক রিলিফ আশতলী অফিসের ম্যানেজার শাখওয়াত হোসেন শান্তর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। সভায় বক্তব্য রাখেন আমতলীর সিনিয়র সাংবাদিক সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ও রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি হায়তুজ্জামান মিরাজ, মাধ্যমিক উত্তীর্ণ তাসমিয়া তানহা, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ মো. আবু বক্কর ও অবিভাভক সাবিনা ইয়াসমিন প্রমুখ। সভা শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে উপহারের ছাতা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ইসলামিক রিলিফ আশতলী শাখার ম্যানেজার শাখওয়াত হোসেন শান্ত বলেন, আমতলী উপজেলায় চলতি ৩মাসে ৬৪৫ জন এতিম শিশুর লেখাপড়া খরচের জন্য ৮৪ লক্ষ ৩২ হাজার ৬শ’ ৭৮ টাকা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, প্রতি ৩ মাস পর পর লেখাপড়া খরচের জন্য নিবন্ধিত এতিম শিশুদের এভাবে টাকা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD