1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

দেশে আর কখনো স্বৈরাচারের দোসরদের ঠাঁই হবে না: আনোয়ারুল আলম চৌধুরী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

দেশে আর কখনো স্বৈরাচারের দোসরদের ঠাঁই হবে না: আনোয়ারুল আলম চৌধুরী

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্রগ্ৰাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ‘দেশে আর কখনও স্বৈরাচারের ঠাঁই হবে না, এটাই হোক নতুন স্বাধীনতার চেতনা। যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, তাদের নিয়ন্ত্রণে বড় বড় বাহিনী থাকা সত্ত্বেও ছাত্র—জনতার শক্তির কাছে হার মেনে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা এ দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে।’
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন জামায়াত আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল আলম চৌধুরী বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পার হলেও স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যে কারণে ২০২৪ সালে এসে দেশকে আবারও স্বাধীন করতে হয়েছে। ১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলেও ইতঃপূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ নির্বাচিত হতে পারত না। স্বাধীনতার ৫৩ বছর পরও দেশ থেকে বৈষম্য দূর করা সম্ভব হয়নি।
ঢেমশা ইউনিয়ন জামায়াতের সহ—সেক্রেটারি এইচ এম জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন। কর্ম, পরিষদ সদস্য রফিকুল ইসলাম ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমির মো. নেজাম উদ্দিন, সেক্রেটারি ওসমান গণি অধ্যক্ষ আব্দুর রশিদ কাদেরী শ্রমিক কল্যান ফেডারেশন ঢেমশা ইউনিয়ন সভাপতি আলহাজ্ব নুরুল আলম সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD