1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়  সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় ছাত্র জনতা ও সচেতন নাগরিকরা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ইউএনও’র বিরুদ্ধে চালানো মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হৃদয় বলেন, রায়পুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা সকল রাজনিক দলকে নিয়ে  সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তবে তার এই কার্যক্রমে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের অপপ্রচার একজন সরকারি কর্মকর্তার কর্মস্পৃহা নষ্ট করে। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র জনতা, সচেতন নাগরিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সাধারণ জনগণ।
এ সময় ইউএনও মো. ইমরান খান বলেন, আমি সব সময় জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। মিথ্যা অভিযোগে আমি বিচলিত নই। সত্য প্রতিষ্ঠার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD