1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

গোয়ালন্দে দ্রুতগামী বাস চাপায় পথচারীর মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
গোয়ালন্দে দ্রুতগামী বাস চাপায় পথচারীর মৃত্যু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী একটি বাসের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন। আনুমানিক মৃত ব‍্যাক্তির বয়স (৩৫) বছর হবে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক‍্যানাল ঘাট এলাকায় দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই পথচারী হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় রাজবাড়ী হতে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য  পরিবহনের একটি বাস (যার নং-০০৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়।
এ বিষয়ে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. জুয়েল শেখ বলেন, দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় বাস চাপায় এক পথচারীর মৃত্যুর খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া বাসটিকে জব্দ করা হলেও  চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD