1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

রাসিকের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

রাসিকের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে কেন্দ্রীয় সুপারভাইজারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজার সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। নগরীতে অননুমোদিত ব্যানার, লিফলেট, পোস্টার অপসারণ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। ওয়ার্ড ও কেন্দ্রীয় পরিচ্ছন্ন কার্যক্রমে নিয়োজিত ভ্যান চালককে সঠিক সময়সূচী মানতে হবে। নগরীর ফুটপাত ও রাস্তার পাশে বালি, রাবিশ মাটিসহ নির্মাণ সামগ্রী না রাখা হয় সে বিষয়ে পরিচ্ছন্ন সুপারভাইজারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতায় রাজশাহীর যে সুনাম অর্জন হয়েছে সেটি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোঃ মোশতাক হোসেন ঝন্টু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, পরিচছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন রেজা, পরিচ্ছন্ন পরিদর্শক রেজাউল করিম সহ কেন্দ্রীয় সুপারভাইজারগণ উপস্থিত  ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD