1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার অপপ্রচার ও রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে তাহেরপুরে যুবদলের প্রতিবাদ মিছিল। স্বপ্নের প্রদীপ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার  পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের  শিশু সুরক্ষা  বিষয়ক মতবিনিময়  অনুষ্ঠিত।।দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত
ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের  শিশু সুরক্ষা  বিষয়ক মত বিনিময়  অনুষ্ঠিত।
ছাইদুল ইসলাম,(নওগাঁ ঃ নওগাঁর ধামইরহাটে উপজেলার তিনটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা করেছে এপি, ওয়ার্ল্ড ভিশন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার সময় উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের সভাকক্ষে এপি, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদারের সভাপতিত্বে ধামইরহাট প্রেসক্লাব, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব ও ধামইরহাট মডেল প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাটি করা হয়।
সভায় বক্তারা বলেন, “ওয়ার্ল্ড ভিশন সুষম বন্টনের মাধ্যমে শিশুর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠন ও মায়েদের সুরক্ষায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। এতে করে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অবহেলিত নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে।”
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মুসা স্বপন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের  সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ  সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলীন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।
পরে গণমাধ্যমে অসামান্য অবদান রাখার জন্য তিনটি প্রেসক্লাবের  প্রধানদের সৌজন্য পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD