
আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ ২ কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার
মোঃ শাহাবউদ্দিন ইসলাম
আক্কেলপুর প্রতিনিধি
বগুড়া জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযানে মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ জুন) বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায় আদমদীঘি থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ইয়ার্ড কলোনী এলাকা থেকে মোছা. ফাতেমা বেগম (৬০) নামে এক নারীকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। তিনি রায়হান মন্ডলের স্ত্রী।
অপরদিকে, এসআই (নিঃ) মো. শাহিন সরকার পৃথক অভিযান চালিয়ে ডহরপুর খানপাড়া এলাকার মো. সুমন খানকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেন। তিনি আব্দুল মান্নানের ছেলে।
একই দিনে আদালতের সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. মামুনুল হককে লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি মৃত মনির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।