ডিসেম্বর ১৪, ২০২৪, ২:১৫ এ.এম
ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত।।দৈনিক নয়া কণ্ঠ

ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা বিষয়ক মত বিনিময় অনুষ্ঠিত।
ছাইদুল ইসলাম,(নওগাঁ ঃ নওগাঁর ধামইরহাটে উপজেলার তিনটি প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা করেছে এপি, ওয়ার্ল্ড ভিশন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটার সময় উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ের সভাকক্ষে এপি, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদারের সভাপতিত্বে ধামইরহাট প্রেসক্লাব, ধামইরহাট উপজেলা প্রেসক্লাব ও ধামইরহাট মডেল প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভাটি করা হয়।
সভায় বক্তারা বলেন, “ওয়ার্ল্ড ভিশন সুষম বন্টনের মাধ্যমে শিশুর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠন ও মায়েদের সুরক্ষায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। এতে করে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও অবহেলিত নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছে।”
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মুসা স্বপন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলীন মিতু কোরাইয়া, শারমিন আক্তার সুরভী প্রমুখ।
পরে গণমাধ্যমে অসামান্য অবদান রাখার জন্য তিনটি প্রেসক্লাবের প্রধানদের সৌজন্য পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM