1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সি ইপিজেড কলসী দিঘির সড়কে বিপ্লব ভাইয়ের হুমকি কোন সিএনজি গাড়ি চলবে না রৌমারীতে বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রৌমারীতে বিজিবির অভিযানে ভারতীয় ১টি ষাঁড় গরু জব্দ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার দুপচাঁচিয়ার তালোড়ায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি, পথচারীদের মাঝে চারা বিতরণ মতলব রোডের মাথায় সড়ক সম্প্রসারণের উদ্যোগ, যানজট নিরসনে আশার আলো

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পঠিত
গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ‘গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়ালন্দের ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) কর্তৃক নিবন্ধিত সংগঠন গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী।
টুর্নামেন্টের আহবায়ক এবং একাডেমীর পরিচালক ও কোচ মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান।
একাডেমীর কর্মকর্তা গোলাম মোস্তফা সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মাজেদ শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক ফুটবলার মো. লিয়াকত হোসেন, মো. আনিসুর রহমান আনিস, আনোয়ার হোসেন, একাডেমীর কর্মকর্তা মো. রাজীব খান, মো. মাসুদ মিয়া, আবু ওসমান প্রমুখ।
উদ্বোধনী খেলায় পৌর সভার টিপু সুলতান স্মৃতি সংঘ ৭-০ গোলের বিশাল ব‍্যবধানে উজানচর সামছু উদ্দিন ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করেন। বিজয়ী দলের অপু হ‍্যাট্রিক করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্টের আহবায়ক কমিটি জানান, এ টুর্নামেন্টে ৮ টি দল দুগ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিচ্ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD